প্রবাসীরা দেশের উন্নয়নে অবদান রাখছেন: সামাদ এমপি
দক্ষিণ সুরমা সংবাদদাতা: সিলেট-৩ আসনের এমপি, প্যানেল স্পীকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা গরীব দুস্থদের সাহায্য সহযোগিতা সহ দেশের আর্তসামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি অবদান রেখে যাচ্ছেন। নাড়ির টানে প্রবাসীরা দেশে এসে গরীব, দুস্থ মানুষেল শিক্ষা, চিকিৎসা সহ যে কোন দুর্যোগময় মুহূর্তে প্রবাসীরা এগিয়ে আসেন। প্রবাসীরা তাদের ছেলেমেয়েদের নিয়ে দেশে এসে যাতে সুন্দরভাবে থাকতে এবং হয়রানি শিকার না হন সেজন্য আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। তাজিদ ফাউন্ডেশন ইউকে’র এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে। তিনি শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী রোববার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইইউনিয়নের খাজাখালু গ্রামে তাজিদ ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে গরীব-দুস্থ শীতার্ত নারী পুরুষদের মধ্যে কম্বল বিতরণকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তাজিদ ফাউন্ডেশন ইউকে’র প্রেসিডেন্ট প্রবাসী আশরাফ আলীর সভাপতিত্বে, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিত হোসেন ও ছাত্রলীগ নেতা লায়েক আহমদ জিকুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, দক্ষিণ সুরমা থানার ওসি এস এম আতাউর রহমান ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব খোকা খান, সহ-সভাপতি রোশন আলী, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, ইউনিয়ন আ’লীগের সভাপতি বুলবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক আসাব আহমদ, সহিদুর রহমান মেম্বার, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আশিক আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, বিশিষ্ট মুরব্বি হাজী সিদ্দেক আলী, চেরাগ আলী, মরতুজ আলী, ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন মাহবুবুল ইসলাম ও আলী হোসেন প্রমুখ। পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 