News Bangla 24 BD | ১৩ মে থেকে পুনরায় ঢাকা-দিল্লি ফ্লাইট চালু - News Bangla 24 BD
News Head
 জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৩ মে থেকে পুনরায় ঢাকা-দিল্লি ফ্লাইট চালু


বিপুল পরিমাণ রাজস্ব আয়ের লক্ষ্যে পাঁচ বছর পর পুনরায় মে মাস থেকে ঢাকা-দিল্লি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এতোদিন ঢাকা-দিল্লীর মধ্যে ফ্লাইট পরিচালনা করতো ভারতের বেসরকারি বিমান প্রতিষ্ঠান জেট এয়ারওয়েজ। তবে ইতোমধ্যে তা বন্ধ করে দিয়েছে জেট এয়ারওয়েজ।

রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র এয়ারলাইনস্ প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অপারেশন ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ‘আমরা আগামী ১৩ মে থেকে দিল্লির পথে বিমান ফ্লাইট চালু করতে যাচ্ছি, যা গত ২০১৪ সালে বিমানের দিল্লি ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা আমাদের ফ্লাইটগুলোতে বিপুল পরিমাণ যাত্রী আশা করছি, কারণ চিকিৎসাসহ বিভিন্ন পেশাগত কারণে বিপুল সংখ্যক মানুষ নিয়মিত এ পথে যাতায়াত করে থাকে’।

এয়ার ক্রাফ্ট স্বল্পতার কারণে ২০১৪ সালের সেপ্টেম্বরে দিল্লির পথে ফ্লাইট বন্ধ করে দেওয়া হলেও বাণিজ্যক কারণে এটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, ‘আগামী সপ্তাহের শেষে নাগাদ বিমান দিল্লি পথে ফ্লাইট চলাচলের অনুমতি পাবে এবং সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ ফ্লাইট পরিচালনা করবে বিমান’।

এ বিষয়ে বিমানের এক জনসংযোগ কর্মকর্তা জানান, কিছুদিন পর আমরা এ পথে সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচালনা করবো। ফ্লাইটসূচি অনুযায়ী বিমান ঢাকা থেকে বিকেল ৩ টায় রওনা হয়ে দিল্লিতে ৫ টা ২০ মিনিটে পৌঁছবে। অপর দিকে দিল্লি থেকে ৬ টা ২০ মিনিটে ছেড়ে ৯ টা ২০ মিনিটে ঢাকায় এসে পৌঁছবে।

বিমান কর্মকর্তারা জানান, ঢাকা-দিল্লি পথে ইকোনমিক ক্লাস ২৫ হাজার এবং বিজনেস ক্লাস ৬৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা তুলনামূলকভাবে এ পথে একমাত্র ফ্লাইট পরিচালনাকারী ভারতীয় বেসরকারি এয়ারলাইনস্ প্রতিষ্ঠান জেট এয়ার ওয়েজের চেয়ে অনেক কম। বর্তমানে এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট এবং ইন্ডিগো কোলকাতা হয়ে ঢাকা-দিল্লি ফ্লাইট পরিচালনা করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ