News Bangla 24 BD | শ্রীপুরে ডাকাত চক্রের ৫ সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী

শ্রীপুরে ডাকাত চক্রের ৫ সদস্য র‌্যাবের হাতে গ্রেফতার


খবর বিজ্ঞপ্তি : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই চক্রের তৎপরতা দিন দিন বৃদ্ধি পাইতেছিল। ডাকাত দলের সদস্যরা নিরীহ মানুষকে অস্ত্রাঘাত করে, প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ডাকাতি করে জন জীবন অতিষ্ঠ করে তুলেছিল। গাজীপুর জেলার শ্রীপুরের কুখ্যাত ডাকাত মোঃ বাবুলের নের্তৃত্বে গাজীপুরসহ আশপাশের জেলা সমূহে ডাকাতি সংঘটন করে থাকে। তাদের ডাকাতির ভয়ে এলাকার লোকজন সর্বদা আতংকে থাকে। বাবুল ডাকাত গ্রæপের অত্যাচারে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন দীর্ঘ দিন যাবৎ উক্ত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল।
সোমবার রাতে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জৈনা বাজার এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন জৈনা বাজারস্থ ময়মনসিংহ হোটেল এন্ড দই মিষ্টি ঘর এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পার্শ্বে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী মোঃ মানছারুল ইসলাম তামিম(২৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, ২। মোঃ মোস্তফা কামাল(২৮), পিতা-মোঃ নাজিমুদ্দিন, ৩। মোঃ নাজমুল হাসান(৩৫), পিতা-মোঃ আবুল হোসেন, ৪। মোঃ নুরুল আমিন(৩০), পিতা-মোঃ আঃ করিম, ৫। শাহারিয়ার কাজল(৩৯), পিতা-মোঃ নিজাম উদ্দিন, সর্ব সাং-গলদাপাড়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখল হইতে ০১ (এক) টি মোটর সাইকেল, ০২ (দুই) টি রাম-দা, যার লম্বর অনুমান ৪০ ও ৪৫ ইঞ্চি, ০১ (এক) টি ছুরি, যার লম্বর অনুমান ২৩.৫ ইঞ্চি, ০১ টি পাইপ গান, যার লম্বা অনুমান ১৩ ইঞ্চি, পাইপ গানের ০৫ (পাঁচ) বুলেট, নগদ ৩১,৭৮০/- (একত্রিশ হাজার সাতশত আশি) টাকা এবং ০৫ (পাঁচ) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটর সাইকেল, গাড়ী, টাকা পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ইত্যাদি ডাকাতিসহ পথচারী নারীদের গণধর্ষণ করে আসছে। এছাড়াও তারা জানায়, তাদের ডাকাতি কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে উক্ত অস্ত্র দ্বারা আঘাত করে মালামাল লুট করে আসছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ