News Bangla 24 BD | গাজীপুরে কুরআন সুন্নাহ শিক্ষা বোর্ডের র‌্যালী - News Bangla 24 BD
News Head
 ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

গাজীপুরে কুরআন সুন্নাহ শিক্ষা বোর্ডের র‌্যালী


ইমন খান : বাংলাদেশ কুরআন সুন্নাহ শিক্ষা বোর্ড পবিত্র মাহে রমজান কে সামনে রেখে গাজীপুর মহানগরী বিভিন্ন এলাকায় স্বাগত র‌্যালী করেছে। সকাল ১০ টায় নগরের বিভিন্ন মাদ্রাসার শত শত শিক্ষার্থী ঐ র‌্যালীতে অংশ গ্রহন করে। র‌্যালী শেষে গাজীপুর চান্দনা চৌরাস্তায় এক সমাবেশের আয়োজন করা হয়৷ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মুফতী মুখতার হোসাইন সিদ্দিকী বলেন,রমজান মাস হলো মুসলমানদের জন্য আল­াহর পক্ষ থেকে এক অপার নেয়ামত। আমাদের এ নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে রমজানের রোজা পালনের মাধ্যমে। তিনি আরো ও বলেন,শুধু সারাদিন পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়,অশ্লীলতা,বেহায়াপনা এক কথায় সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকার নাম রোজা। তাই আমাদের কে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। পবিত্রতা রক্ষার্থে সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা, দিনের বেলা হোটেল রেস্তোরা খোলা রাখা,নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ এই সমস্ত অন্যায় কার্যকলাপ থেকে বিরত থাকার আহব্বান। এ সময় আরো উপস্থিত ছিলেন,সংগঠনের মহাসচিব মাওলানা আফজাল বিন এনায়েত,সহ সভাপতি মাওলানা ইরফান কবীর হোসাইনী,যুগ্ন মহাসচিব আব্দুল­াহ মুহাম্মদ শাহীন,অর্থ সম্পাদক হাফেজ মাওঃ ইলিয়াস প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ