গাজীপুরে বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশন আজ
১ ফেব্রুয়ারি সোমবার থেকে ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত গাজীপুর রোটারী ক্লাব ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের সহযোগিতায় রোটারী ক্লাব অব গুলশান লেক সিটি, ঢাকা ও আমেরিকার সানফ্রান্সিস্কোর একটি সেবামূলক সংস্থা এলায়েন্স ফর স্মাইলস আয়োজিত দক্ষ আমেরিকান চিকিৎসক দলের মাধ্যমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুফাটা সমস্যাজনিত যে কোন বয়সের রোগীদের অপারেশন করা হবে এবং ওষুধ দেওয়া হবে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবদুস সালাম সরকার আমাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে এ তথ্য জানিয়েছেন।
বিস্তারিত তথ্যের জন্য মো. জামাল উদ্দিন- ০১৭১৭৩৬৫৩৭৫, মো. সুজাউল ইসলাম- ০১৭১০০৪৫০৭২, আমানুল্লাহ আল মাসুম- ০১৭১৬৭৪৫৯৯৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 