News Bangla 24 BD | গাজীপুরে আহসান উল্লাহ মাস্টারের ১৫তম শাহাদাৎ বার্ষিকী পালন - News Bangla 24 BD
News Head
 ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

গাজীপুরে আহসান উল্লাহ মাস্টারের ১৫তম শাহাদাৎ বার্ষিকী পালন


নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শ্রমিকনেতা মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের ১৫তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল, ফ্রি চিকিৎসা সেবা ও স্মরণসভার আয়োজন করা হয়।
সকালে গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দারাবাদে মরহুম আহসান উল্লাহ মাষ্টারের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি, আহসান উল্লাহ মাষ্টারের ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আখতারউজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. গিয়াস উদ্দিন মিয়া, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমীর হোসাইন রাহাত, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন প্রমুখ। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আওয়ামীলীগসহ দলীয় অঙ্গ সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে মরহুমের মাজার প্রাঙ্গনে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহসান উল্লাহ মাষ্টারের ছেলে জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের সমাধিস্থলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ খান, সহসভাতি অ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আতাউল্লাহ মন্ডল, ইলিয়াস আহমেদ, মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ।
বিকেলে শহরের রাজবাড়ি মাঠে গাজীপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আহসানউল্লাহ মাষ্টার স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশেনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম। মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ