News Bangla 24 BD | টঙ্গীতে অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে ঘর বিতরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

টঙ্গীতে অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে ঘর বিতরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন


টঙ্গী প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গোল্ডেন ড্রিম এসোসিয়েশনের উদ্যোগে হত দরিদ্র গরিব ও এতিম অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে ১০০টি ঘর নির্মাণ ও বিতরন কার্যক্রমের অংশ হিসেবে টঙ্গী গাজীপুরের প্রখ্যাত শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৫তম মৃত্যু বার্ষিকীতে তার নিজ গ্রামে ৬৩তম বাড়ী নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান মঙ্গলবার গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ ডিলারটেক এলাকায় গোল্ডেন ড্রিম এসোসিয়েশন চেয়ারম্যান ও গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান।
বিশেষ অতিথি গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর আলম মৃধা এমএ, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো: ইসমাইল হোসেন, মহানগর যুবলীগের আহŸায়ক কমিটির সদস্য মো: দেলোয়ার হোসেন, কাজী কামাল হোসেন, সৈয়দ কামাল হোসেন, শরীফুল ইসলাম বাধন, মোস্তফা মিয়া, মাহফুজুর রহমান, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা মো: মনির হোসেন, পূর্ব থানা যুবলীগ নেতা এম এস মঞ্জুর রনি, পূবাইল থানা যুবলীগ নেতা সাইফুল্লাহ মোক্তাদীর নয়ন, মোশারফ হোসেন, সুমন আহমেদ, জুয়েল আকন্দ, রাশেদ চৌধরী, লুৎফর রহমান, দেলোয়ার হোসেন, শেখ মিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো: ওয়াদুদুর রহমান বলেন, গাজীপুরে অনেক নেতার অনেক টাকা আছে কিন্তু সবার টাকা মানবতার সেবায় ব্যয় হয় না। মানব সেবার জন্য যুব নেতা সাইফুল ইসলাম একটি দৃষ্টান্ত। সবাই যদি তাকে অনুসরন করেন তাহলে দেশের সবাই মানব সেবা নিজেকে নিয়োজিত করতে পারবে।
গোল্ডেন ড্রিম এসোসিয়েশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে নিজেকে নিয়োজিত রাখছি। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে হত দরিদ্রদের মাঝে ১০০টি ঘর নির্মান করে তাদের হাতে তুলে দিবো। এ পর্যন্ত ৬৩টি ঘর হস্তান্তর হয়ে গেছে। বাকী গুলো এই সময়ের মধ্যে সম্পন্ন হবে। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী বাবুল মিয়াকে নতুন ঘর নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ