News Bangla 24 BD | গাজীপুরে সুবিধাবঞ্চিতদের সাথে মুসফির ইশকুলের ইফতার - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

গাজীপুরে সুবিধাবঞ্চিতদের সাথে মুসফির ইশকুলের ইফতার


মনির আহমেদ আকাশ : প্রতি বছরের ন্যায় জয়দেবপুর ষ্টেশনে মুসাফির ইশকুল কর্তৃক আয়োজিত সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছিল। উক্ত ইফতার অনুষ্ঠানে প্রায় ৬০/৭০ জন লোক ইফতার করেছে। মুসাফির ইশকুল ও তার স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় ইফতার সফলতার সাথে সম্পন্ন হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, মুসাফির ইশকুল সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকে। প্রত্যেক বছরই এই সংগঠন থেকে বিভিন্ন স্কুলে ভর্তি করে দেয় এবং তাদের শিক্ষা উপকরণ স্কুল ড্রেসও প্রদান করে। প্রত্যেক শুক্রবারে তারা পড়ালেখা, খেলাধুলা করার এবং খাবার বিতরনও করে। মুসাফির ইশকুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুসাফির ইমরানকে ইফতারের অনুভূতি জানতে চাইলে বলে যে, আমাদের এই ইফতারের আয়োজন খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এজন্য আমি সহ আমাদের শুভার্থীরা খুবই খুশি। আশা করি ভবিষ্যতেও খুব ভালোভাবে সম্পন্ন হবে। তিনি সমাজের বিত্তবানদের সহযোগীতা কাম্য করেন। তারা রমজানের প্রত্যেক শুক্রবারেই সুবিধাবঞ্চিতদের ইফতার করাবে বলে জানান। তারা ঈদের সামনে সমাজের সুবিধাবঞ্চিদের ঈদ সামগ্রীও প্রদান করবেন বলে জানা গেছে। মুসাফির ইশকুলের সভাপতি আরো জানান, ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে সমাজের বিত্তবানদের এগিয়ে আসছে বিশেষভাবে অনুরোধ করেছেন। গত শুক্রবারে যারা ইফতারে সার্বিক সহযোগীতায় ছিলেন- ইশরাত, আরাফাত, বিনা, সম্পা সিদ্দিকা, সঙ্গিতা, সানজিদা পাখি, সুরভী (রাবেয়া), উর্মি, মুন্নি, জিয়াউর, শাকিল, খালেদ, আবুল কালাম আজাদ, দিপু, হাসিবুর, আবির শাহিন ও আব্দুস সালাম (প্লাবন)।

এ বিভাগের অন্যান্য সংবাদ