News Bangla 24 BD | গাজীপুরে ছাত্রনেতা নাহিদসহ দুইজন সন্ত্রাসী হামলায় আহত - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

গাজীপুরে ছাত্রনেতা নাহিদসহ দুইজন সন্ত্রাসী হামলায় আহত


 গাজীপুর শহরের জয়দেবপুর বাজার মুক্ত মঞ্চের পাশে স্থানীয় কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান নাহিদ (৩৫) ও তার সহযোগি রয়েল (৩০) কে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে এলোপাথারী কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে। লোকজন তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে অবস্থার উন্নতির জন্য নাহিদকে ঢাকায় রেফার্ড করা হয় এবং ভর্তি করা হয় রয়েলকে।
কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিতভাবে জানা না গেলেও অভিযোগের আঙ্গুল উঠেছে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদের দিকে। তবে এরশাদ অভিযোগ নাকচ করে দিয়ে সাংবাদিকদেরকে বলেছেন- গাজীপুর শহরের সাহাপাড়া এলাকায় ডিস লাইনের ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন নাহিদকে কুপিয়েছে বলে শুনেছি। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমীর চন্দ্র সূত্রধর সাংবাদিকদেরকে বলেন, ঠিক কি কারণে ছাত্রলীগ নেতা নাহিদ ও তার সহকর্মীকে কারা কুপিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ