News Bangla 24 BD | কালীগঞ্জে বিদ্যুৎ পৃষ্টে স্বামী নিহত, স্ত্রী আহত - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

কালীগঞ্জে বিদ্যুৎ পৃষ্টে স্বামী নিহত, স্ত্রী আহত


কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎ পৃষ্টে আব্দুর রহিম (৪২) নামের এক ব্যক্তি নিহতের খবর পাওয়া গেছে। এ সময় নিহত ব্যক্তিকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী আহত হয়েছেন। সোমবার সকালে কালীগঞ্জ পৌরসভার বাজার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিম ঝালকাঠি সদর উপজেলার গোবিন্দদবল গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে। তিনি শরীফ ফার্মাসিউটিক্যাল নামের একটি ঔষধ কোম্পানিতে কালীগঞ্জ উপজেলার বিক্রয় প্রতিনিধি ছিলেন এবং বাজার এলাকায় ৩ তলা একটি ভবনে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে রহিমের স্ত্রী বাসার বেলকুনিতে ছেলের ভেজা কাপড় শুকাতে দেন। এ সময় পাশের টিনসেট দোকানে বিদ্যুতের তারের উপরে বাতাসে ছেলের কাপড় উড়ে পড়ে যায়। পরে লোহার রড দ্বারা রহিম তুলতে গেলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। স্বামীর এ অবস্থা দেখে স্ত্রী বাঁচাতে গেলে তাকে ছিটকে ফেলে। এ সময় তিনি আহত হন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নেছরা উদ্দিন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে উর্ধ্বতনদের সাথে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। স্থানীয়ভাবে নামাজে জানাযা শেষে মরদেহ গ্রামের বাড়ীতে নিয়ে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ