News Bangla 24 BD | কালীগঞ্জে নিজ দোকানে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ! - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

কালীগঞ্জে নিজ দোকানে মিলল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ!


কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে নিজ দোকান থেকে দিলীপ বর্মন (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার মূলগাঁও (জেলে পাড়া) গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম।
নিহত দিলীপ কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও (জেলে পাড়া) গ্রামের মৃত শশী বর্মনের ছেলে। তিনি কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের মূলগাঁও নামকস্থানে মুদি দোকানীর ব্যবস্থা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিলীপ ঋণের দায়ে জর্জরিত ছিলেন। তাই ধারণা করা হচ্ছে ঋণের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারে।
এস.আই আবুল হাশেম জানান, নিজ দোকানের ফ্যানের হুকের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দিলীপের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ