গাজীপুরে নার্স তানিয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহীনুর আক্তার তানিয়ার হত্যাকারীদের ফাঁসির দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাঠে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটের সামনে বাংলাদেশ নার্সেস এসোয়িয়েশন ও স্বাধীনতা নার্সেস পরিষদ গাজীপুর শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের সভানেত্রী শামীমা নাসরিন শেলীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নার্স সুপার ভাইজার মনোয়ারা আক্তার, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, স্টাফ নার্স বেবী রানী পাল, মোঃ জামাল হোসেন, তোফায়েল আহমেদ, শাকীল আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তরা অবিলন্বে খুনি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন সরকার পদক্ষে গ্রহন না করলে পরবর্তীতে কঠোর কর্মসুচী দেয়া হবে। কর্মসূচিতে সংগঠনের উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান হাবিব, রাশিদা শিকদারসহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স সুপারভাইজার, সিনিয়র নার্স স্টাফ নার্স, প্রশিক্ষণার্থী নার্স ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন 