News Bangla 24 BD | গাজীপুরে খাদ্যে ভেজাল চলছেই, প্রয়োজন অভিযান - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

মোহাম্মদ শওকত হোসেন : রমজান মাসে একদিকে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হলেও অপর দিকে গাজীপুর সদরে ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দিয়ে দেদারছে ব্যবসা করছে। ইফতার সামগ্রীতেও ভেজাল মিশিয়ে জমজমাট এব্যবসা চালিয়ে যাচ্ছে। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের জনবহুল ও শিল্প সমৃদ্ধ এলাকা মনিপুর বাজারে সরজমিনে প্রতিবেদনকালে দেখা যায়, ফুটপাতে খোলা অবস্থায় বিক্রি হচ্ছে ইফতার সমগ্রী। ধুলোময় পরিবেশে বাঁিস ও পঁচা ইফতার সামগ্রীর পসরা বসেছে সেখানে। ওই বাজারে রনি মিষ্টান্ন ভান্ডার হোটেলে গিয়ে দেখা যায়, আবর্জনা ও পুতি দূর্গন্ধময় পরিবেশে ভেজাল সামগ্রী দিয়ে দই তৈরী করছে কারিগররা। দইয়ে মিশাচ্ছে বিভিন্ন রঙের পাউডার। অকুস্থলেই উড়ছে গো-মাছি। স্যাতসেতে পরিবেশে হাজারো মাছি দেখা যায়। হোটেল ঘেষা সম্মুখের পৃথক দোকানে বিক্রি করা হচ্ছে বয়লার মুরগি। মুরগীর বিষ্ঠায় আশেপাশের পুরো পরিবেশ পরিনত হয়েছে নোংরাময়। এছাড়া একই বাজারের মনিপুর হাই স্কুল রোড, মির্জাপুর রোড, পিরুজালী রোড, হোতাপাড়া রোডের শ্যমলী হোটেল , মুসলিম হোটেল, জয় মিষ্টান্ন হোটেলসহ, প্রায় সবকটি হোটেলের চিত্র একই। সমসাময়িক খাদ্যের ভেজাল বিষয়ে মিরপুর সরকারী হোমিও প্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ মোঃ শফিকুল আলম বলেন ভেজাল যুক্ত দই খেলে শিশুদের লিভার, কিডনি, পেটের পীড়াসহ ক্যান্সার পর্যন্তও হতে পারে। যা মরণ ডেকে আনতে পারে। এদিকে, প্রতিবেদন কালে ছবি তুলতে গেলে এ প্রতিবেদকের সাথে সাথে ভেজালে লিপ্ত দোকানদার হিরণ ঘোষ ও ফালান ঘোষের নেতৃত্বে দোকানদাররা অসদাচরণ করেন।
এ ছাড়া তারা দৈনিক মুক্ত মত পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, দৈনিক নবরাজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোঃ মাঝাহার ইসলাম, দৈনিক খোলা কাগজ পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি মোঃ আব্দুর রহমানের সাথে দুর্ব্যবহার করে ও মারমুখী হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ