News Bangla 24 BD | মেয়েদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ করে দেয়া হচ্ছে-প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

মেয়েদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ করে দেয়া হচ্ছে-প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,মেয়েদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ করে দেয়া হচ্ছে । এ জন্য সরকার দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কাজ করছে।

রোববার সকালে গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গর্ভনেন্সের বিশেষ সভায় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী নারী উদ্যোক্তা ও কর্মীদের প্রশিক্ষণ দিয়ে আরো দক্ষ ও যুগোপযোগী করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ করে দিতে হবে। তা না হলে তারা নিরুৎসাহিত হয়ে পড়বে।

নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নারী-পুরুষের সুষম উন্নয়ন না হলে সমাজ পঙ্গুই থেকে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

মেয়েদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, নারী-পুরুষের সুষম উন্নয়ন না হলে সমাজ পঙ্গুই থেকে যাবে। এজন্য বয়স্কভাতা, বিধবাভাতা, শান্তিনিবাসসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নারীদের উন্নয়নে কাজ করছে সরকার।

শেখ হাসিনা জানান, তৃণমূল পর্যায়ের নারীদের স্বাবলম্বী করতেই জয়িতা প্রতিষ্ঠা করা হয়েছে। জয়িতাটা আমাদের করার উদ্দেশ্য ওই কারণে যে আমাদের একেবারে তৃণমূলের মেয়েদের তারা যদি তাদের কিছু কাজ করতে পারে এবং তারা যেন এটা দিয়ে কিছু ব্যবসা-বাণিজ্য করতে পারে।

এর ফলে আস্তে আস্তে তাদের নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে উঠবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ