কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। নিহত মতিউর রহমান ঢাকার বংশাল থানার মৃত আলী আজগরের ছেলে। তিনি মাদক মালার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রোববার রাত ২টার দিকে মতিউর রহমান কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে কারা হাসপাতাল এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ওই হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, মতিউর রহমান মাদক মামলার ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ৪ মাস আগে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছিল। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 