News Bangla 24 BD | বাংলাদেশে ইমিগ্রেশনে এরপর আর কাউকে ছাড় দেওয়া হবে না-প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

বাংলাদেশে ইমিগ্রেশনে এরপর আর কাউকে ছাড় দেওয়া হবে না-প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যখনই বিমানে উঠি, তখনই একটি ঘটনা ঘটে বা একটি নিউজ হয়। এটি কেন হয়, আমি জানি না। এখন সবাই আবার ভিআইপি, ভিভিআইপি এরপর আবার আরও “ভি” লাগবে। যত “ভি” লাগুক, বাংলাদেশে (ইমিগ্রেশনে) এরপর আর কাউকে ছাড় দেওয়া হবে না।’

ত্রিদেশীয় সফর নিয়ে আজ রবিবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘হয়তো পাসপোর্ট (নেওয়া) ভুলে যেতে পারে, পাসপোর্ট (নিতে) ভোলা কোনো ব্যাপার না। কিন্তু এখানে ইমিগ্রেশনে যারা ছিল, তাদের তো এই নজরটা থাকতে হবে। আমার কাছে খবর যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বলেছি, ইমিডিয়েট ব্যবস্থা নিতে। ইমিগ্রেশনে কারা ছিল? কেন চেক করেনি? কেন দেখেনি। আমরা এখন ইমিগ্রেশনে খুব কড়াকড়ি করতে বলেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রত্যেকের পাসপোর্টে সিল মারা আছে কি না, তাদের চেক ভালোভাবে হচ্ছে কি না—এসব বাড়াতে হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ