গাজীপুরে ধর্ষণের অভিযোগে এসএসসি পরীক্ষার্থীসহ গ্রেফতার ২
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক এসএসসি পরীক্ষার্থী ও তার চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন,উপজেলার ধুনয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও ধনুয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাসুদ মিয়া (১৭) ও তার চাচা উজ্জ্বল (২৪)। সোমবার ভোরে তাদের ধনুয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। মাসুদ ধুনয়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
শ্রীপুর থানার এসআই মো. আব্দুর রাশিদ জানান, ধর্ষিত মাদ্রাসাছাত্রী ও মাসুদ পূর্ব পরিচিত। তারা পাশাপশি দুটি শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। রোববার সকালে মাদ্রাসায় যাওয়ার সময় ওই ছাত্রীকে মাসুদ কৌশলে চাচার বাড়িতে নিয়ে যায় এবং হাত-পা বেঁধে ধর্ষণ করেন। এক পর্যায়ে মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তার পরিবারকে বিষয়টি জানালে রাতে তার বড় ভাই শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মাসুদ প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করেছে, সোমবার মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি। শ্রীপুর থানার ওসি তদন্ত

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 