ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন কর্মশালা
ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝিনাইদহে সাংবাদিকদের সাথে ওরিয়েনটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ এ কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জানানো হয়, আগামী ২২ জুন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৫’শ ৩ জন ও ১২ মাস থেকে ৬৯ মাস বয়সী এক লাখ ৯৬ হাজার ৬’শ ৫১ জন শিশুকে ভিটামির এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভা এলকায় ১৮’শ ৭১টি কেন্দ্র খোলা হবে। এ কাজে ৩ হাজার ৭’শ ৪২ জন স্বেচ্ছাসেবি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৪’শ ৯৪ জন মাঠকর্মী সহায়তা করবেন। কর্মশালায় সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, মিজানুর রহমান, মাহমুদ হাসান টিপু, শেখ সেলিমসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। এসময় সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ 