গাজীপুরে ৫০ কেজি গাজাসহ আটক দুই
সোমবার বিকেল ৩টার দিকে গোপন খবরের ভিত্তিতে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস মোড় থেকে ৫০ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- শাহিন মিয়া (২৭) ও লেবু মিয়া (৩৫)। শাহিনের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার ভাঙ্গা নাওড়া কান্দি, তার পিতার নাম মোস্তফা কামাল এবং লেবু মিয়ার বাড়ি জামালপুর জেলার বকশিগঞ্জের মোড়ারপাড়া গ্রামে। তার পিতার নাম আব্দুর রশীদ।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, সোমবার বিকেল ৩টার দিকে শাহিন মিয়া ও লেবু মিয়া ভৈরব থেকে বস্তা ভর্তি গাঁজা নিয়ে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস মোড়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা গোপনে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বস্তা ভর্তি গাঁজাসহ তাদের আটক করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত জয়দেবপুর থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছিলো।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 