News Bangla 24 BD | কালিয়াকৈরে গরু চোর সন্দেহে ৪ যুবক গণধোলাইয়ের শিকার - News Bangla 24 BD
News Head
 গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী

কালিয়াকৈরে গরু চোর সন্দেহে ৪ যুবক গণধোলাইয়ের শিকার


কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে ৪যুবক গণধোলাইয়ের শিকার হয়েছে। উপজেলার মৌচাক লোহাকৈড় মাজার রোড এলাকায় রোববার ভোররাতে এঘটনা ঘটে।
আটকৃত ব্যাক্তিরা হলো টাংঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়আনী বকশী এলাকার আব্দুর রশিদ মিয়ার পুত্র সোহেল (৩৭),সিরাজঞ্জের বেলকুচি থানার ফুলগাছিয়া এলাকার গফুর শেখের ছেলে ওবায়দুল(৩৫),টাঙ্গাইলের কালিহাতি থানার ডোগাতি এলাকার কবুত আলীর ছেলে সাইদুল ইসলাম(৩০),টাঙ্গাইল সদরের পাড় দিঘুলীয়া এলাকার কাদের প্রামানিকের ছেলে মোশারফ (৩০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, সংঘবদ্ধ চোরেরা দূরে কোথাও যাবে বলে কয়েক দিন আগে উপজেলার কামরাঙ্গা চালা এলাকার শহিদুল ইসলামের ট্রাক ভাড়া করে। সংঘবদ্ধ চোরেরা রোববার রাতে ট্রাক চালক শহিদুলকে টেলিফোনে জানায় তুমি ট্রাক নিয়ে আসো আমরা আজকে রাতেই ট্রাক নিয়ে এক জায়গায় যাব। চোরদের কথামতো শহিদুল ট্রাকনিয়ে চোরদের কাছে যায়। এসময় চোরেরা ট্রাকে উঠে অজানা গন্তবে রওয়ানা হয়। একপর্যায়ে ট্রাকের যাত্রীদের বিভিন্ন কথাবার্তায় ট্রাক চালক শহিদুলের সন্দেহ হয় যে তারা কোথাও গরু চুরি করতে যাবে। ট্রাক চালক শহিদুল কৌশলে লোহাকৈড় মাজার রোড এলাকায় ট্রাক থামিয়ে স্থানীয়দেরকে বিষয়টি জানালে। স্থানীয় জনতা তাদের আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সর্পোদ করে।
এঘটনায় মৌচাকা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রনী কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ