News Bangla 24 BD | ঝিনাইদহে মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঝিনাইদহে মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার


ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা মিস্ত্রিপাড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় মসিউর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। মসিউর রহমান শহরের আরাপপুর সোনালীপাড়া এলাকার নুর হোসেন কাজীর ছেলে। এসময় উদ্ধার করা হয়েছে ৫০ বোতল ফেন্সিডিল, একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদক, অস্ত্রসহ একাধিক মামলার আসামী মসিউর রহমান খাজুরা এলাকায় মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় মসিউর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষন করতে যায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে মসিউর রহমান গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ফেন্সিডিল, অস্ত্র ও গুলি। মসিউর রহমানের নামে ঝিনাইদহ সদরথানাসহ বিভিন্ন থানায় ৯ টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ