ভাষার মাস ফেব্রয়ারিকে বরণ করলো মুক্তিযুদ্ধ অনুশীলন
প্রতি বছরের মতো এবারো সিলেটে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলন অমর একুশের মাস ফেব্রয়ারিকে বরণ করেছে।
এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে মুক্তিযুদ্ধ অনুশীলনের উদ্যোগে জাতীয় সংগীত ও একুশের গান পরিবেশন করা হয়। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় বীর শহীদদের স্মৃতির প্রতি। পরে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড কাউন্সিলের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সভাপতি আল-আজাদ বক্তব্য রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা সভাপতি মাহবুবুল আলম মিলন, সিলেট মেট্রোপলিটন ল কলেজের উপাধ্যক্ষ ড এম শহীদুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ওসমানী স্মৃতি সংসদের সভাপতি সৈয়ীদ বহলুল আহমদ, বাংলদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক সালাউদ্দিন বেলাল, মহানগর সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, ওস্তাদ স্বরদিন্দু চক্রবর্ত্তী রেন্টু, ছড়াকার সিরাজ উদ্দিন শিরুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক আবু তাহের, লেখক সৈয়দ মোহাম্মদ তাহের, শ্রæতি সিলেটের সমন্বয়ক সুকান্ত গুপ্ত, রোটারিয়ান মিজানুর রহমান, প্রভাষক নন্দকিশোর রায়, মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সম্পাদক সুরঞ্জিত বর্মন, সাবেক সম্পাদক বশির আহমদ জুয়েল, সদস্য ধ্রব গৌতম, শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা, চিত্র সাংবাদিক গোপাল বর্ধন, খসরুজ্জামান, সিলটিভির নিজস্ব প্রতিবেদক হেনা মমো, আসমা আক্তার মনি, কাজী আফজাল হোসেন, নিজাম উদ্দিন, মো মনিরুজ্জামান, নিজাম উদ্দিন, স্বপন মল্লিক শিবা, তপতী চৌধুরী, রেবেকা সুলতানা, সোমা দেবী, ফরসন গ্রে প্রমুখ। এছাড়া অনেক শিশুও কর্মসূচিতে অংশ নেয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 