কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় আমিনুর ইসলাম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৩০ জুন) সকালে কালীগঞ্জ উপজেলার নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুর ইসলাম কালীগঞ্জ শহরের চাচড়া গ্রামের ঝন্টু মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, সকালে আমিনুর মোটরসাইকেলে বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। তিনি নতুন বাজার এলাকায় পৌঁছালে কোটচাঁদপুরমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 