ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলীক নেতা গ্রেফতার
ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু থানা পুলিশ অস্ত্র ও গুলিসহ পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলীক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম (৩৫) দৌলতপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামের দুলু মন্ডলের ছেলে। হরিনাকুন্ডু থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিশেষ অভিযান চলাকালীন সময়ে শুক্রবার দিবাগত রাত ২টায় এস আই জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম কেষ্টপুর গ্রামের জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে তার রান্না ঘরের মাচার উপরে রাখা দেশী তৈরি একটি ওয়ান সুটারটার গান ও এক পিচ গুলি সহ জাহিদুলকে গ্রেফতার করে। পরদিন সকালে তাকে ঝিনাইদহ কোর্ট হাজতে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। তিনি আরো জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চলছে এ ব্যাপারে আইনে সর্বশক্তি প্রয়োগ করা হবে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 