News Bangla 24 BD | ঝিনাইদহে সড়ক দূঘটনা রোধে অবৈধ যানবাহন নছিমন করিমন ও ইজিবাইক জব্দ - News Bangla 24 BD
News Head
 ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

ঝিনাইদহে সড়ক দূঘটনা রোধে অবৈধ যানবাহন নছিমন করিমন ও ইজিবাইক জব্দ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ মহাসড়কে নছিমন, করিমন, ইজিবাইক গাড়ী চলাচল করায় প্রায় অর্ধশত যানবাহন জব্দ করেছে জেলা ট্রাফিক পুলিশ। বিশেষ করে শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড, হামদহ, আরাপপুর, পায়রা চত্তর, মডার্ন মোড়, বাস টার্মিনাল, চাকলাপাড়া, হাটের রাস্তার মধ্যে থেকে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত যশোর-খুলনা মহাসড়কে নছিমন, করিমন, ইজিবাইক চলাচল করায় ও সড়ক দূঘটনা রোধে এক যোগে অর্ধশত অবৈধ যানবাহন নছিমন, করিমন, ইজিবাইক আটক করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান বলেন, উচ্চ আদালতের নিদের্শে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করার জন্য অভিযান অব্যাহত থাকবে। কোন ভাবেই মহা সড়কে অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এর আগে ও একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা না রেখে তারা গাড়ি চালাতে শুরু করে মহাসড়কে।

এ বিভাগের অন্যান্য সংবাদ