News Bangla 24 BD | শ্রীপুরে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার, স্বামী পলাতক - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

শ্রীপুরে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার, স্বামী পলাতক


মিলন শেখ : গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া মধ্যপাড়া এলাকা হতে পোশাককর্মীর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। তার নাম লাবণী আক্তার (১৯)। সে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মোয়াজ্জেমপুর গ্রামের বাসিন্দা। পিতার নাম সিদ্দিক মিয়া। তাকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে বলে ধারনা করছে পুলিশ। মঙ্গলবার সকালে নিহতের বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে স্বামী মামুন (২৫) পলাতক রয়েছে। সেও নান্দাইলের চারিয়া গ্রামের বাসিন্দা। সে স্থানীয় গেন্ডাভ এন্ড গেন্ডাভস (মুজা) কারখানার শ্রমিক। সে স্বামী মামুনকে নিয়ে ধলাদিয়া মধ্যপাড়া সাইফুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতো। সুমনা আক্তার নামের পাশের কক্ষের ভাড়াটিয়া জানান, প্রতিদিন সকালে লাবনী আক্তার রান্না করতে উঠতো আজ সকালে না উঠলে তিনি ডাকতে এসে দেখেন রুমে তালা ঝুলতে দেখেন। পরে বাড়িওয়ালাকে খরব দিলে তিনি স্থানীয় মেম্বার আব্দুল কাদিরকে জানালে তিনি থানায় খবর দেন। পরে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, রাতের কোন এক সময় গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে মারা হয়েছে বলে ধারনা করছি। এ ব্যপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ