দুর্নীতির দায়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত, ৫ জনকে শোকজ
বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৪জন কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নগর ভবনে এক প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের এ তথ্য জানান সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ এড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
১৪ কর্মকর্তা কর্মচারির মধ্যে ৬ জনকে বরখাস্ত, ৩ জনকে সাময়িক বরখাস্ত এবং ৫ জনকে শোকজ করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন ২২নং ওয়ার্ডের সচিব মাহবুব আলম, ২৪নং ওয়ার্ডের সচিব জহির আলম, ৪২নং ওয়ার্ডের সচিব মোঃ আক্তার হোসেন, ৩২ নং ওয়ার্ডের সচিব মাহবুবুর রহমান, ৩৪নং ওয়ার্ডের সচিব মোঃ নাদিম হোসেন ও ৪৯নং ওয়ার্ডের সচিব মোঃ মুক্তার হোসেন।
সাময়িকভাবে বরখাস্তকৃতরা হলেন সিটি কর্পোরেশনের সহকারি প্রকৌশলী মেঃ মোজাহিদুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও লাইসেন্স কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল।
এছাড়া ৫ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এরা হলেন- কর নির্ধারণ কর্মকর্তা আতাউর রসুল ভূইয়া, অফিস সহায়ক সোহেল মিয়া, কর আদায় সহযোগী আবুল কালাম, কামরুজ্জামান ও জমি জরিপ শাখার মোঃ সাইফুল ইসলাম।
প্রেস ব্রিফিংএ মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনে কোন কর্মকর্তা-কর্মচারি ঘুষ,দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করা হবে।
আমি নির্বাচিত হওয়ার পর সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা ও কাউন্সিলরদের নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে নগরীর বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করেছি নগর ও নাগরিকদের কিভাবে উন্নত ও আধুনিক সেবা দেয়া যায়।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 