কালিয়াকৈরে পরিবহনে চাঁদাবাজিকালে ৪ জন আটক
গাজীপুরের কালিয়াকৈরে পরিবহনে চাঁদাবাজীকালে চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে কালিয়াকৈর চন্দ্রা ফ্লাইওভার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে-গাজীপুরের কাশিমপুর এলাকার শুকুর প্রামানিকের ছেলে শাহাদাৎ হোসেন (৩৫), ময়মনসিংহ কোতয়ালী থানার কেওয়াটখালী গ্রামের রইচ উদ্দিন মিয়ার ছেলে মো: জিহাদ হাসান (১৯), বগুড়া সড়রের আব্দুর জব্বারের ছেলে মো: রবিউল ইসলাম (২৫) ও নেত্রকোনার কমলাকান্দা থানার পুটিকা গ্রামের আব্দুল লতিফের ছেলে মো: মোশারফ হোসেন সাগর (৩৬)।
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার এস আই আমিনুল ইসলাম জানান, কালিয়াকৈর থানাধীন চন্দ্রা মোড় ফ্লাইওভারের নিচে কিছু লোক ট্রাক, কভার ভ্যান, কাঠের গাড়ী, গরু-ছাগল ভর্তি গাড়ী থামিয়ে নগদ টাকা উঠাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪জনকে হাতে নাতে আটক করে। পরে দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে অবৈধভাবে উত্তোলনকৃত চাঁদার ৫ হাজার ৩৫৪ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন 