News Bangla 24 BD | কালিয়াকৈরে নতুন জেলা প্রশাসকের মতবিনিময় - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

কালিয়াকৈরে নতুন জেলা প্রশাসকের মতবিনিময়


কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুর জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন এস.এম.তরিকুল ইসলাম। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা কালিয়াকৈর উপজেলাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সমাজ থেকে মাদককে বিদায় জানাতে হবে। আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবীর,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সাহাব উদ্দিন আহসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশীদ, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বজলুর রহমান প্রমূখ। উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন অনুষ্ঠানটি সঞ্চালন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ