News Bangla 24 BD | গাজীপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ৩ পুলিশ,গুলি, আটক ১ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত ৩ পুলিশ,গুলি, আটক ১


গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই কর্মকর্তাসহ তিন কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এসময় আত্মরক্ষায় বেশ কয়েক রাউন্ড ফাকাগুলি বর্ষণ করেছে ডিবি পুলিশ সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ সরাফত হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে। সোমবার রাত ৮টার দিকে শিববাড়ি মোড়ে মাইক্রোবাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ডিবি আহত সদস্যরা হলেন- গাজীপুর জেলা ডিবির এসআই মনির হোসেন ও এএসআই সুমন মিয়া এবং কনস্টেবল এরশাদ। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

ডিবির ওসি আমির হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে এসআই মনির, সুমন ও কনস্টেবল শিববাড়ি মোড়ে মাইক্রোবাস স্ট্যান্ডের একটি দোকানে চা খাচ্ছিলেন। এসময় অভিযুক্ত সরাফত তাদের ধাক্কা দিয়ে সামনে চলে যায়। এসময় ডিবি সদস্যরা পরিচয় দেয়ার পরে সরাফত ও তার লোকজন ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে আহত হন তারা তিন জন। এসময় আতœরক্ষায় ডিবি পুলিশ ৪-৫ রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে। এরপর পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সরাফতকে আটক করলেও অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, সোমবার রাতে গোয়েন্দা পুলিশের এসআই মনির হোসেন ও এএসআই সুমন শিববাড়ি মোড় এলাকায় চায়ের দোকানে বসে চা খেতে ছিলেন। এসময় স্থানীয় বখাটে শরাফতের নেতৃত্বে দুর্বৃত্তরা তাদের পেছন থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ