আগামীকাল শুক্রবার শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু
দ্বাদশ বিশ্বকাপে দশ দলের মধ্যে অষ্টম স্থানে থেকে আসর শেষ করতে হয় বাংলাদেশকে। নিজেদের সপ্তম ম্যাচ পর্যন্ত সেমিফাইনালে খেলার দৌঁড়ে টিকে ছিল টাইগাররা। কিন্তু অষ্টম ম্যাচে ভারতের কাছে হেরে বিশ্বকাপের সেমিতের খেলার স্বপ্ন চুরমার হয়ে যায় মাশরাফির দলের। তাই দ্বাদশ বিশ্বকাপ এখন বাংলাদেশের দুঃস্মৃতি। সেই দুঃস্মৃতি ভুলতে আগামীকাল (শুক্রবার) থেকে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে মাশরাফি-সাকিববিহীন বাংলাদেশ দল। জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করার লক্ষ্য বাংলাদেশের। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, ুেসৗম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, ফরহাদ রেজা এবং এনামুল হক বিজয়।
শ্রীলংকা দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল পেরেরা, আবিষ্কা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, এ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (২য় ও ৩য় ওয়ানডে), বানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, লাসিথ মালিঙ্গা (১ম ওয়ানডে), নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা।

মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান
বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান!
আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় 