News Bangla 24 BD | জনপ্রিয়তা বেড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সফল মন্ত্রী ওবায়দুল কাদের - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

জনপ্রিয়তা বেড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সফল মন্ত্রী ওবায়দুল কাদের


বর্তমান সরকারের প্রথম ছয় মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা ১০ শতাংশ বেড়ে ৮০ শতাংশ হয়েছে বলে এক জরিপে উঠে এসেছে। জরিপের ফলাফলে জানা গেছে, সবচেয়ে সফল মন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তাঁর দায়িত্ব পালনে সবচে’ বেশি সক্রিয় ছিলেন বলে মনে করেন ৪১ শতাংশ মানুষ।

কলরেডি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের করা এই জরিপে সফল মন্ত্রীদের সেরা ২০ জনের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে জরিপের ফল উপস্থাপন করেন সংগঠনের প্রধান গবেষক অধ্যাপক আবুল হাসনাৎ।

অধ্যাপক আবুল হাসনাৎ বলেন, সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে গত ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত টেলিফোনের মাধ্যমে ১ হাজার ২৫৫ জনের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭৬ শতাংশ পুরুষ, ২৪ শতাংশ নারী। জরিপে অংশ নেওয়া ব্যক্তিরা সরকারের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে তাঁরা ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিচারিক প্রক্রিয়ার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২১ দশমিক ৬৮ শতাংশ মানুষ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন নির্ধারিত সময়ে মেগা প্রকল্পের বাস্তবায়ন। এর বাইরে ১৫ দশমিক ২৫ শতাংশ অপরাধ নিয়ন্ত্রণ, ৭ দশমিক ১৯ শতাংশ অবকাঠামোগত উন্নয়ন ও ৫ দশমিক শূন্য ১ শতাংশ দুর্নীতি প্রতিরোধকে সরকারের চ্যালেঞ্জ মনে করছেন।

জরিপের ফলাফলে বলা হয়েছে, ৫৪ দশমিক ৯৮ শতাংশ মানুষ মনে করেন, সরকার আগের চেয়ে ভালো করছে। ৩৪ দশমিক ৩৪ শতাংশ মনে করেন, সরকার আগে যা ছিল, এখনো তাই আছে। ১০ দশমিক ৬৮ শতাংশ মনে করেন, সরকার আগের চেয়ে খারাপ বা খুব খারাপ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ছয় মাসের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন ৭৯ দশমিক ৭৫ শতাংশ অংশগ্রহণকারী। আগের জরিপে এই হার ছিল ৭০ শতাংশ।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফ্যাকাল্টি কাজী আহমেদ পারভেজ এবং  কলরেডির প্রধান নির্বাহী কর্মকর্তা আজাদ আবুল কালাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ