News Bangla 24 BD | ঈদের সময় হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা অব্যাহত রাখার আহ্বান-স্বাস্থ্যমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

ঈদের সময় হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা অব্যাহত রাখার আহ্বান-স্বাস্থ্যমন্ত্রী


ঈদের সময় সরকারি হাসপাতালের মতো বেসরকারি হাসপাতালেও ডেঙ্গু চিকিৎসা অব্যাহত রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। তাই ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। আক্রান্তের হারও কমেছে।

আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।হাসপাতালে পৌঁছে স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় তিনি চিকিৎসক ও নার্সদের বিভিন্ন নির্দেশনা দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, সবার প্রচেষ্টা এবং সচেতনতার কারণে ডেঙ্গু আক্রান্তের হার কমেছে। যার যার বাড়ি আর আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করলেই দ্রুত এটি নির্মূল হয়ে যাবে।

তবে কবে নাগাদ ডেঙ্গুর ভয়াবহতা থেকে দেশবাসী রক্ষা পাবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে সবাই কাজ করছে। তাই পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক মাস সময় লাগবে। এর আগে মানিকগঞ্জ পৌরসভার ডেঙ্গু নিধন ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় অন্যান্যের মধ্যে মানিকগঞ্জ জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম ও সিভিল সার্জন আনোয়ারুল আমিন আকন্দ ,মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আফম সুলতানুল আজম খান উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ