News Bangla 24 BD | আইসিসি নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 সত্য উদঘাটনে খবরের ভেতরের খবর তুলে আনার আহ্বান তথ্য সচিবের ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ বৃষ্টিতে ভিজলে শরীর-মন পাবে যে ১০ উপকার পাকিস্তানি তরুণের সঙ্গে প্রেম?, জবাবে যা বললেন নাজনীন নীহা ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জার্মানিতে বন্দুকধারীর হামলায় নিহত ৫ গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবাসহ ৩জন গ্রেফতার

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ


আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ের ফলে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের মূলপর্বে খেলাও নিশ্চিত করেছে সালমা খাতুনের দল।

স্কটল্যান্ডের ডান্ডিতে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। পাঁচ বলে ৫ রান করা গ্যাবি লুইসকে ফিরিয়ে দেন নাহিদা আক্তার। একই রানে জাহানারা খাতুনের বলে বোল্ড হয়ে ফিরে যান ম্যারি ওলড্রন। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করা লওরা ডালানিকে ফেরান ফাহিমা খাতুন। শেষ পর্যন্ত ৮৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ডের মেয়েরা। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন তিন উইকেট নেন।

জয়ের জন্য ৮৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৩০ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে একাই টেনে নিয়ে যান সানজিদা ইসলাম। ৩৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন তিনি। ৯ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়েন সানজিদা।

এ বিভাগের অন্যান্য সংবাদ