News Bangla 24 BD | গাজীপুর মেট্রোপলিটন’র এক বছর পূর্তি উপলক্ষেসদর থানার উদ্যোগে সূধী সমাবেশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুর মেট্রোপলিটন’র এক বছর পূর্তি উপলক্ষেসদর থানার উদ্যোগে সূধী সমাবেশ


রওশন আরা নুপুর : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক বছর পূর্তি উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর থানার উদ্যোগে সদর অফিসের কার্যালয়ের সামনে সোমরার দুপুরে সূধী সমাবেশ এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম, বার পিপিএম বার উপস্থিত থেকে কেক কেটে এক বছর পূর্তি উদযাপন করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফীর সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বিশদভাবে আলোচনা করেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার মোঃ আজাদ মিয়া,ডিসি সদর দপ্তর মোঃ আরিফুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার কামরুল ইসলাম,সহকারী পুলিশ কমিশনার সদর জোন আবু লাইচ মোঃ জিকু। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক বছর পূর্তি উপলক্ষে অনষ্ঠানটি সঞ্চালন করেন সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত শেখ মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর সিটিকর্পোরশন ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাওলানা মুঞ্জুর হোসেন,কাজী আজিম উদ্দিন কলেজের প্রফেসর হুমায়ূর কবীর রতন, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এ্যাড. আয়েশা আক্তার প্রমুখ। আলোচনা শেষে সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ