ঝিনাইদহে নানা মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ শ্লোগানে কমিউনিটি পুলিশিং ডে পালিত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে শহরের হামদহ এলাকা থেকে একটি র্যালী বের করা হয়। এতে ব্যানার, ফেস্টুন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার মো: হাসানুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড, আব্দুর রশীদ। বক্তারা, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দুর করতে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি?
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী 