News Bangla 24 BD | ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালিত - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জেল হত্যা দিবস পালিত


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ঝিনাইদহে পালন করা হয়েছে জেল হত্যা দিবস। রোববার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেল হত্যা দিবসের কর্মসূচি শুরু করা হয়। পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাইসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সন্ধ্যায় ঝিনাইদহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় শহীদ জাতীয় চার নেতার আদর্শে দেশ গড়ার অঙ্গিকার করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। আর জাতীয় চার নেতার খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবিও জানান তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ