News Bangla 24 BD | পূবাইলে ইয়াবায় ফাসাতে গিয়ে শ্রীঘরে উমেদার - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

পূবাইলে ইয়াবায় ফাসাতে গিয়ে শ্রীঘরে উমেদার


 গাজীপুরের পূবাইল ভূমি অফিসের অফিস সহায়ককে ইয়াবা দিয়ে ফাসাতে গিয়ে শ্রীঘরে ওই অফিসের উমেদার। গ্রেফতারকৃত ইসরাফিল রানা (৪০) গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল বাজার কাচারীবাড়ি এলাকার মৃত ইব্রাহিমের ছেলে। সোমবার দিনগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে মেট্রোপলিটন পূবাইল থাান পুলিশ।
পূবাইল ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা খন্দকার জাবেদ ছারোয়ার জানান, গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ তার অনউপস্থিতে অফিসে আসে। এ সময় ওই অফিসের ভূমি উপ-সহকারী মহানন্দ বর্মণকে অফিস সহায়ক মাহমুদুল হাসানের কথা জিজ্ঞেস করেন। পরে মাহমুদুল হাসান পুলিশের সামনে এসে তার পরিচয় দেয়। পুলিশ মাহমুদুলকে তার টেবিলে কাছে নিয়ে ড্রয়ার খুলতে বলল্লে সে ড্রয়ার গুলো খুলে টেবিলের উপরে রাখে। তাৎক্ষনিক পুলিশ একটি ড্রয়ার থেকে ছোট একটি কাগজে মোরানো ২/৩টি ইয়াবা টেবলেট বের করে। ওই ইয়াবা টেবলেটের বিষয়ে মাহমুদুলকে জিজ্ঞেস করলে সে কিছু জানিনা বলে জানায়। বিষয়টি জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। কিছু ক্ষনের মধ্যে খন্দকার জাবেদ ছারোয়ার অফিসে উপস্থিত হয়ে অফিস সহায়ক মাহমুদুলকে তার জিম্মায় ছারিয়ে রাখেন। পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা কয়েকজন মিলে ওই ভুমি অফিসের সিসি ক্যামেরার ফুটেজে দেখেন উমেদার ইসরাফিল রানা অফিসাহয়ক মাহমুদুলের টেবিলের ড্রয়ারে কিছু একটা রাখছে। বিষয়টি নিশ্চিত হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ইসরাফিলকে গ্রেফকার করেন।
মেট্রোপলিটন পূবাইল থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল হক ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার পূবাইল ভূমি অফিসে পুলিশ অভিযান চালায়। এ সময় অফিস সহায়ক মাহমুদুল হাসানের ব্যবহৃত টেবিলের ড্রয়ার থেকে ৩/৪পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভূমি সহকারী কর্মকর্তা খন্দকার জাবেদ ছারোয়ারের জিম্মায় তাকে রেখে আসা হয়। পরে ওই অফিসের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চক্রান্তকারী ইসরাফিল রানাকে সনাক্ত করা হয়। এ বিষয়ে পূবাইল ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা খন্দকার জাবেদ ছারোয়ার অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ