গাজীপুর মেট্রো সদর থানা এলাকার সালনা মসজিদ মার্কেট এলাকা থেকে অপহরণের শিকার ভিকটিম (১৫) কে মঙ্গলবার উদ্ধার করেছে র্যাব।
র্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অপহরণকারীদেরকে ধাওয়া করে ওই ভিকটিমকে উদ্ধার করে। অপহরণকারীরা র্যাবের ধাওয়া খেয়ে ভিকটিমকে ফেলে দ্রুত পালিয়ে যায়।
র্যাব সূত্র জানায়- তারা জানতে পারেন যে, গাজীপুর মেট্রোর কাশিমপুর থানাধীন রওশন এলাকায় কতিপয় অপহরণকারী ভিকটিমসহ মুক্তিপণের টাকা গ্রহণের জন্য অপেক্ষা করছে। ফলে তারা নিশ্চিত হয়ে সালনা এলাকায় অভিযান পরিচালনা করেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমকে নিয়ে গাজীপুর চৌরাস্তার দিকে পলায়নের চেষ্টা করে। র্যব তাদের পিছু নেয়ায় তারা রাস্তায় ভিকটিমকে ফেলে দ্রুত সটকে পরে। ভিকটিমের বাড়ি সদর থানা এলাকার পোড়াবাড়ি গ্রামে। তার পিতার নাম রতন চন্দ্র মজুমদার।
অপহৃত ভিকটিম দশম শ্রেনীর ছাত্রী। গত ০১/১১/১৯ তারিখ অনুমান ১৫.৩০ ঘটিকার সময় নিজ এলাকা পোড়াবাড়ী হতে ০৪/০৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডাইরী করেন। যার নম্বর-১২৮ তারিখ ০৩/১১/১৯ খ্রিঃ।
ভিকটিমের পরিবার পোড়াবাড়ি র্যাব ক্যাম্পে গিয়ে সাহায্য কামনা করলে র্যাব বিষয়টি আমলে নিয়ে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে।

টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫
গাজীপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য গ্রেফতার
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন 