News Bangla 24 BD | গাজীপুরে ডাকাত চক্রের চার সদস্য গ্রেফতার - News Bangla 24 BD
News Head

গাজীপুরে ডাকাত চক্রের চার সদস্য গ্রেফতার


শাহানাজ পাটোয়ারী : গাজীপুর মহানগরের ইপসা এলাকা থেকেত ডাকাত দলের চার শীর্ষ ডাকাত সদস্যকে রোববার গ্রেফতার করেছে র‌্যব-১। ওই সময় তাদের দখল থেকে দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকার মোঃ রফিকুল ইসলাম ও মোসাঃ ফুলবানু দম্পতির সন্তান মোঃ আলমগীর হোসেন (২৫), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা এলাকার বিলডুরা গ্রামের মোঃ শাহের উদ্দিন ও মোসাঃ বেবী আক্তার দম্পতির সন্তান মোঃ এশরামুল হক (১৯), ময়মনসিংহের কুতিকুড়া গ্রামের মৃত আবুল কালাম ও মোসাঃ শাহনাজ বেগম দম্পতির সন্তান মোঃ মোক্তাদির হোসেন (২৪) এবং গ্রেফতারকৃত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্প কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন প্রেরিত এক বিজ্ঞপ্তি সূত্র জানায়- ওই দিন গ্রেফতারকৃতরা ইপসা এলাকায় একটি সিএনজি ছিনতাইয়ের চেষ্টা করছিল। পরে র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে অভিযান পরিচালনা করে তাদেরকে গেস্খফতার করে আইনের হাতে সোপর্দ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ