টঙ্গীতে নারীর প্রতি সহিংসতা বিলোপ দিবস পালন
টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে ইউসেফ টঙ্গী পৌরসভা কলাবাগান স্কুলে আর্ন্তজাতিক নারীর প্রতি সহিংসতা বিলোপ দিবস উপলক্ষে বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের উদ্যোগে র্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ইউসেপ টঙ্গী পৌরসভা কলাবাগান স্কুলের প্রধান শিক্ষক হোসনে আরা বেগমের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার আল ইমরান, শিক্ষক আসাদুজ্জামান, কমিউনিটি মোবিলাইজার আতিকুল ইসলাম, বিশ্বনাথ সরকার, রমেন্দ্র চন্দ্র বর্মন, ওমর ফারুক, ইব্রাহীম খলিল, গোলাম কিবরিয়া, আসমা উল হোসনা, বাবুল আক্তার, হারুন-অর-রশিদ, মাসুম দেওয়ান প্রমুখ। আলোচনা শেষে স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ইউসেফ টঙ্গী পৌরসভা কলাবাগান স্কুলে ৪র্থ শ্রেণি হইতে দশম শ্রেণি পর্যন্ত নি¤œ আয়ের পরিবারের ছেলে- মেয়েদের স্বল্পখরচে লেখাপড়ার করার সুযোগ রয়েছে। বর্তমানে এ বিদ্যালয়ে ৫৬৩জন ছাত্রছাত্রী লেখাপড়া করছে এবং পিইসি, জেএসসি ও এসএসসিতে এ+সহ শতভাগ পাশের হার রয়েছে।

বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা, অপপ্রচারের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 