মহেশপুরে পেট্টোল পাম্পের ম্যানেজারকে ৬ মাসের কারাদন্ড ও ৬০ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এনএন ফিলিং স্টেশনে গ্রাহকদের তেল কম দেওয়ার অপরাধে ওই পাম্পের ম্যানজার হাবিবুর রহমান (৬০)কে ৬ মাসের কারাদন্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ দন্ডাদেশ প্রদাণ করেন।
মামলার বিবরণে জানা যায়, খালিশপুর এনএন ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে গ্রাহকদের তেল কম দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চলতি বছরের ৭ এপ্রিল খুলনা থেকে বিএসটিআই এর একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় তারা প্রতি ১০ লিটারে ১৫০ মিঃলিঃ তেল কম দেওয়ার প্রমাণ পায়। এ অভিযোগে খুলনা বিএসটিআই এর পরিদর্শক আলমাস হোসেন বাদী হয়ে ম্যানেজারকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলার চার্জ গঠন ও শুনানী শেষে আদালত হাবিবুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারদন্ড প্রদাণ করা হয়।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 