কালীগঞ্জে ইউএনও’র ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরের কালীগঞ্জে ইউএনও মো. শিবলী সাদিকের উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিক্ষক ও শিক্ষার্থীর হাতে এ ক্রীড়া সামগ্রী তুলে দেন ইউএনও।
জানা গেছে, এ উপজেলা ইউএনও হিসেবে মো. শিবলী সাদিক যোগদানের পর থেকে নিয়মিত কাজের পাশাপাশি স্থানীয় ক্রীড়া উন্নয়নেও তিনি বিশেষ ভূমিকা রাখছেন। তারই ধারাবাহিকতায় উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি থাকলেও, ছিল না কোন অফিস। কিন্তু ইউএনও সকলের সহযোগীতায় ক্রীড়া সংস্থার একটি অফিস তৈরি করেছেন। করছেন নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ।
উল্লেখ্যযোগ্য ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল- ফুটবল, ভলিবল-নেট, ব্যাটমিন্টন র্যাকেট-নেট-সাটেল কর্ক, হ্যান্ডবল, ক্যারাম বোর্ড, গ্যানি ব্যাগ, ক্রিকেট ব্যাট-বল, ব্যাটিং প্যাড-গ্লাবস, ইউকেট কিপিং প্যাড- গ্লাবস, হেলমেড, ষ্ট্যাম্পসহ বেল, এ্যাবডেমিনাল গার্ড ও দাবা সেট ইত্যাদি।

গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই 