মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের আকবরপুর এলাকায় বাসের চাপায় একটি শিশু নিহত হয়েছে।
সুমা আক্তার (৬)। সুমা আক্তার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামের সাবির মিয়ার মেয়ে এবং আকবরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও এলাকাবাসী শায়েক আহমদ জানান, সুমা সকালে স্কুল থেকে বের হয়ে পটেটো চিপস কেনার জন্য দোকানে যায়। চিপস কিনে ফেরার পথে রাস্তা পারাপারের সময় হবিগঞ্জ বিরতীহীন নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক জানান, বাস ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 