News Bangla 24 BD | শ্রীপুরে ফিল্মি কায়দায় টাকা ছিনতাই গুলি বর্ষন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে ফিল্মি কায়দায় টাকা ছিনতাই গুলি বর্ষন


মোতাহার খান,শ্রীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদের এম,সি বাজার এলাকায় তালহা গেইট সংলগ্ন রমজান টেলিকমের সামনে ঢাকা-ময়মনসিংহ রোডে বাংলালিংকের এস.আর মোক্তাদির এলাহি (৩৮) সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন।
আজ ৩ ফেব্রুয়ারী বুধবার বেলা ২:৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বিকাশ এজেন্ট রমজান হোসেন বলেন,ফ্লেক্সি লোড নেয়ার পর এস.আর মোক্তাদির মটর সাইকেলে উঠতেই ময়মনসিংহ রোড থেকে আসা মটর সাইকেলে চেপে তিন আরোহী থেকে মাঝের জনের হাতে বন্দুক ছিল। নেমে তাকে গুলি ছুড়ে এবং টাকার ব্যাগ নিয়ে ঢাকা রোডে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার তোফাজ্জল ও মোজাম্মেল জানান,সন্ত্রাসীদের এক জনের মাথায় হেলমেট ছিল অপর দুই জনের মুখ কাপড় দিয়ে বাধা ছিল বলে চিনতে পারেননি।আশংকা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান,মজিবুর রহমান,আজিজুল ইসলাম ও দেবাশীষ।
শ্রীপুর মডেলথানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত হচ্ছে এ অবস্থাতে কিছু বলতে পারছি না।

এ বিভাগের অন্যান্য সংবাদ