News Bangla 24 BD | আগুনে পোড়া সোয়েটার কারখানা ৩ দিন বন্ধ, তদন্ত শুরু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আগুনে পোড়া সোয়েটার কারখানা ৩ দিন বন্ধ, তদন্ত শুরু


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের সাইনবোর্ড এলাকায় ম্যাট্রিক্স সোয়েটার কারখানা অগ্নিকান্ডের পর তিন দিন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ৬ ফেব্রুয়ারি শনিবার থেকে কারখানা খোলা হবে। তবে বৃহস্পতিবার সকাল থেকেই শ্রমিকদের দেতনাদি দেয়া হবে। জেলা প্রশাসনের গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি অগ্নিকান্ডের ঘটনা তদন্তের কাজ শুরু করেছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রাহেনুল ইসলাম জানান, তদন্তের প্রাথমিক কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনে যাবে তদন্ত দল।
গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ম্যাট্রিক্স সোয়েটার কারখানার ভবনের ৮ম তলায় আগুন লাগে। এতে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করছে । এসময় কারখানায় কোন শ্রমিক ছিলনা। কারখানার পরিচালক (অর্থ) অনিমেষ মজুমদার বলেন, বৃহস্পতিবার শ্রমিকদের বেতনাদি পরিশোধ করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ ও কর্মপরিবেশ ঠিক রাখার জন্য কারখানা ৩ দিনের জন্য বন্ধ দেওয়া হয়েছে। শনিবার থেকে শ্রমিকরা পুনরায় তাদের কর্মস্থলে যোগদান করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ