News Bangla 24 BD | হরিণাকুন্ডু শুড়া গ্রামে সিগারেটের আগুনে পুড়ল পানবরজ, ৩ লাখ টাকার ক্ষতি - News Bangla 24 BD
News Head
 ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

হরিণাকুন্ডু শুড়া গ্রামে সিগারেটের আগুনে পুড়ল পানবরজ, ৩ লাখ টাকার ক্ষতি


 ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শুড়া গ্রামে পানবরজে আগুণ লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে ওই গ্রামের কৃষক মজনু রহমানের পানবরজে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কৃষকের এক বিঘা জমির পানবরজ পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় ৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। সিগারেটের আগুণ থেকে ওই পানবরজে আগুনের সূত্রপাত বলে এলাকাবাসী জানান। ক্ষতিগ্রস্থ কৃষক মজনু ওই গ্রামের জুমাত আলীর ছেলে। ক্ষতিগ্রস্থ কৃষক মজনু রহমান জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে তিনি পানবরজে গেলে সেখানে আগুণ জ্বলতে দেখেন। এ সময় তিনি এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণ আনে। মজনুর প্রতিবেশী ও ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন জানান, মঙ্গলবার বিকাল ৩টা দিকে হঠাৎই ওই কৃষকের পানবরজে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রথমে এলাকাবাসী আগুণ নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুণের ভয়াবহতা তীব্র হওয়ায় ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা বিপুল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই কৃষকের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। সিগারেটের আগুণ থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ