দূর্নীতির সাথে সম্পৃক্তরা দলে স্থান পাবে না– রিমি এমপি
কাপাসিয়া প্রতিনিধি : দুর্নীতির সাথে সম্পৃক্ত এমন কোন ব্যক্তিকে দলের কোথাও স্থান দেওয়া যাবে না। দুর্নীতি বলতে শুধু টাকার দুর্নীতি নয়, বিচার, সালিস করে কাউকে জিতিয়ে দেওয়াও এক ধরনের দুর্নীতি। তাই এসব লোকদের দলের কোথাও স্থান দেওয়া যাবে না। তারা যদি দলে স্থান না পায় তবে আমরা বঙ্গতাজের সোনার বাংলা গড়তে পারব। কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন আওয়ালীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি এসব কথা বলেন।
গতকাল বুধবার রাণীগঞ্জ হাই স্কুল মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি বিনয় চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. এ গাফফারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মো. আমানত হোসেন খান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আজগর রশিদ খান, জেলা সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান লষ্কর মিঠু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই 