কালিয়াকৈরে স্কুল ‘দেয়ালিকা’ র উদ্বোধন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার বুধবার ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলের ‘দেয়ালিকা’ পত্রিকার স্কুল ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে।
স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম তুষারীর সভাপতিত্বে স্কুল দেয়ালিকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আকবর খান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কালিয়াকৈর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আহবায়ক আব্দুল খালেক, মফিজুর রহমান মফিজ, নাজমুল ইসলাম, রাসেল হাওলাদার প্রমুখ। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আকবর খান স্কুলের খুদে শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীর মননশীল লেখা সম্বলিত একটি দেয়ালিকা লাল ফিতা ও স্বাক্ষর করে উদ্বোধন করেন। পরে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 