থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে নাচ-গান উৎসব করা যাবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ ডিসেম্বর বড় দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে নাচ-গান উৎসব করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া বলে জানান তিনি।
এসময় তিনি বলেন, এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈঠক থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।
তিনি বলেন, ২৫ ডিসেম্বর বড় দিনে ফ্লাইওভার, রাস্তা ও উন্মুক্ত জায়গায় গান-বাজনা করা যাবে না। এছাড়া ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার পর থেকে ১ জানুয়ারি পর্যন্ত উন্মুক্ত জায়গায় গান-বাজনা না করার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।
বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীকে এসব বিষয়ে বেশ কিছু দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ধর্মীয় উৎসবকে ঘিরে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী 